"আজ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। ছোটবেলার স্বপ্নটা আজ বাস্তবের পথে প্রথম পা রাখলো। আপনাদের সবার দোয়ায় আজ প্রথম বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসাবে সাইন করেছি আলহামদুলিল্লাহ।
সোমবার নিজের স্যোসাল মিডিয়ায় এমনভাবেই উল্লাস প্রকাশ করেন খুলনার মেয়ে জান্নাত আফরিন।
জানা যায় "বিবর" নামের সিনেমায় জান্নাত আফরিনের নায়ক হিসাবে থাকবেন শিপন মিত্র। সিনেমাটি পরিচালনা করবেন সায়মন তারিক।
খুলনার সুন্দরবন কলেজের ছাত্রী আফরিন দীর্ঘ সময় থিয়েটার ও নাচের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বিভিন্ন টেলিভিশনের নাটকেও তার উপস্থিতি চোখে পড়ার মত।