1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন - khulnarprotichchobi
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৫৯|
শিরোনামঃ
পাঠাভ্যাস গড়ে তুলতে খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ খুলনায় ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা, গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা হুইপ বকুলের, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত খুলনা ওয়াসার মেগা প্রকল্প ফেজ-২’র প্রকল্প পরিচালক হলেন এমডি ফিরোজ শাহ দিঘলিয়ায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (BAWA)।
দেশের প্রাণীকূলের কল্যাণে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সরকারি অনুমতি সাপেক্ষে আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) সংগঠনটির একটি দল সেন্ট মার্টিন দ্বীপে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করেছে।
প্রাণীকূলের জন্য এই মানবিক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন—
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ ও জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালিয়ে আসছে।
এই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার তারা সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ নিয়েছে।

আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা ও খাদ্য সরবরাহ করবে সংগঠনটি।
এ কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নেবে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান—

> “প্রথম ধাপে এক সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে। তবে সরকারি অনুমতি পেলে আমরা এটিকে আরও বিস্তৃত করব।”

 

সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—
আহ্বায়ক আদনান আজাদ, সংগঠনের সদস্য ইমরান রাশেদ সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজমসহ আরও অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান প্রমুখ।

প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন—

> “এই উদ্যোগ দেশের মানুষকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।”

More News Of This Category
© All rights reserved © 2025