1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব জোরদারে কর্মশালা উদ্বোধন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:১৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব জোরদারে কর্মশালা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
Spread the love

‘খুলনা সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবায় পেশাদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।

উদ্বোধনী বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন,

> “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে। বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ গড়ে তোলা জরুরি। বর্জ্য ব্যবস্থাপনাকে বাণিজ্যিক মডেলে রূপ দিতে পারলে এটি শুধু স্বাস্থ্যকর নগর পরিবেশই নিশ্চিত করবে না, বরং লাভজনক উদ্যোগ হিসেবেও গড়ে উঠবে।”

 

তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের আহ্বান জানান— অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে খুলনাকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে।

কর্মশালাটি আয়োজন করেছে খুলনা সিটি কর্পোরেশন ও এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন,
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত “সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস (SUWC)” প্রকল্পের আওতায়।
প্রকল্পটি দেশের চারটি সিটি কর্পোরেশন ও তিনটি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে।

দুই দিনব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো—
খুলনা সিটির সকল ওয়ার্ডের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা যাচাই, সেবায় পেশাদারিত্ব আনা, সবার জন্য গ্রহণযোগ্য সাশ্রয়ী সেবা মূল্য নির্ধারণ,
ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের উপযুক্ত বেসরকারি সংস্থা নির্বাচন,
বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইন পরিকল্পনা ও উপকরণ চূড়ান্ত করা,
এবং একটি কার্যকর বাস্তবায়ন টিম গঠন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান,
প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা,
প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার,
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

স্বাগত বক্তব্য দেন এসএনভি’র কান্ট্রি এইচআর অ্যান্ড অপারেশন্স ম্যানেজার অগাস্টিন অল্ড্রিন সরকার,
সঞ্চালনা করেন এসএনভি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডভাইজর তানভীর আহমদ চৌধুরী,
গভর্ন্যান্স অ্যাডভাইজর প্রশান্ত রঞ্জন শর্মা রায়,
বিসিসি অফিসার খাদিজা তুল-কোবরাসহ অন্য কর্মকর্তারা।

এছাড়া কেসিসি’র কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান,
সহকারী কনজারভেন্সি অফিসার, সুপারভাইজিং ইন্সপেক্টর, সড়ক পরিচ্ছন্নতা কর্মীদের নেতা, চালক প্রতিনিধি ও ডাম্পিং সাইটে নিয়োজিত শ্রমিকদের প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।

More News Of This Category
© All rights reserved © 2025