বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোঃ শামীম তালুকদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে বাগেরহাট পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শামীম তালুকদার মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্য কদমতালা গ্রামের বাসিন্দা। তিনি মোঃ মতিয়ার রহমান তালুকদারের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।
অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।