1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কাপ্তাই হ্রদ রক্ষায় জরুরি ড্রেজিং কার্যক্রমের আহ্বান — উপদেষ্টা ফরিদা আখতার - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:০৭|
শিরোনামঃ
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

কাপ্তাই হ্রদ রক্ষায় জরুরি ড্রেজিং কার্যক্রমের আহ্বান — উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Spread the love

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম পদক্ষেপ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা — এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।”

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর কমে যাচ্ছে এবং বড় আকারের মাছগুলো টিকে থাকতে পারছে না। ফলস্বরূপ, ছোট মাছের আধিক্য বৃদ্ধি পেয়েছে এবং বড় মাছের সংখ্যা উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে।”

তিনি আরও বলেন, “কাপ্তাই হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, “হ্রদে পয়ঃনিষ্কাশন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে দূষণ বাড়ছে। স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতি, পেশাজীবী মৎস্যজীবী সমবায় সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার প্রতিনিধিরা।

More News Of This Category
© All rights reserved © 2025