1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খাল পরিচ্ছন্নতা অভিযানে খুলনা মহানগর যুবদল - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:৩৫|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

খাল পরিচ্ছন্নতা অভিযানে খুলনা মহানগর যুবদল

আজিজুল ইসলাম
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে খুলনা মহানগর যুবদল সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার “খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে দৌলতপুর থানার আরংঘাটা ইউনিয়নের খুদের খালে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিতুল।

অভিযানে আরও অংশগ্রহণ করেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ সোহেল মোল্লা, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকার নাইন ও তামজিদ আহমেদ মিশুসহ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা যুবদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।

 

খুলনার প্রতিচ্ছবি, আপনার কন্ঠস্বর

More News Of This Category
© All rights reserved © 2025