1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৩০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
Spread the love

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’–এর প্রিমিয়ার প্রদর্শনী। চলচ্চিত্রটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শায়লা রহমান তিথি। আজ (৩১ অক্টোবর ২০২৫) একই মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনী অব্যাহত থাকবে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু এবং সাবিকুন্নাহার কাঁকন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তাপস দাস ও কামাল বায়েজিদ।

‘ঝরা পাতার চিঠি’ এমন এক মানুষের আত্মঅনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপোড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন। ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত এই চলচ্চিত্র মানবজীবনের জটিল আবেগ, সম্পর্ক ও সিদ্ধান্তের গভীরে প্রবেশ করে।

প্রিমিয়ার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা ছাড়াও শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মীর মাসুম, গীতিকার ও সুরকার মো. আবুল বাশার, বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমান, সাহিত্যিক ও কবি ঝর্না রহমান, খান নজরুল ইসলাম হান্নান (নির্বাহী পরিচালক, অবারিত বাংলা), কোহিনূর কোম্পানি এবং প্রাণ–আরএফএল গ্রুপ-এর প্রতিনিধিসহ শতাধিক আমন্ত্রিত অতিথি।

পরিচালক শায়লা রহমান তিথি বলেন,

> “ঝরা পাতার চিঠি মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ নিজেকে খুঁজে পায়। সেই আত্মঅন্বেষণের যাত্রাই এই চলচ্চিত্রের মর্মবস্তু।”

More News Of This Category
© All rights reserved © 2025