বৃহস্পতিবার), তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে সাঁতার প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল খুলনা জেলা ক্রীড়া অফিস।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আলিমুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা, খুলনা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মাঝে ক্রীড়া চেতনা, দলগত মনোভাব ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।