দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টা ১৫ মিনিটে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।
তিনি বলেন, মোড়গুলোতে অযথা পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। একজন ইজিবাইক চালক যেমন একটি পরিবারের প্রতিনিধি, তেমনি তার গাড়ির যাত্রীরাও এক বা একাধিক পরিবারের প্রতিনিধি। অসর্তকতার কারণে দুর্ঘটনা ঘটলে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
> “আমরা যদি সবাই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলি, তাহলে খুলনা মহানগরকে একটি নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
র্যালিতে কেএমপি’র পুলিশ পরিদর্শক, ট্রাফিক সার্জেন্ট, ইজিবাইক ও সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে ট্রাফিক সচেতনতা বিষয়ক লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়।