
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি ও জামায়াতে মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী আলী আজগর লবী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার- থাকায় হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুলনা-৫ আসনটিতে দীর্ঘদিন ধরেই প্রধান দুটি দলের ভোট ব্যাংক শক্তিশালী। দুই প্রার্থীরই নিজস্ব জনপ্রিয়তা এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকায় ধারণা করা হচ্ছে, নির্বাচনটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
স্থানীয় জনগণ ও রাজনৈতিক কর্মীদের মতে, দুই প্রার্থীর নির্বাচনী কৌশল, জনসংযোগ এবং দলীয় ঐক্যের ওপরই এই আসনের ভোটের ফলাফল নির্ভর করবে। এলাকার উন্নয়নে দুই প্রার্থীর দেওয়া প্রতিশ্রুতি এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোও নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন।