
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১৮ নং ওয়ার্ডে মশার উপদ্রব রোধ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই কার্যক্রমে অংশ নেয় কেসিসি (KCC), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), এনসিডিসি (NCDC) এবং বিডি ক্লিন (BD Clean)। তাদের সম্মিলিত উদ্যোগে খালাসি মাদ্রাসার ভেতরের পুকুরটি কচুরিপানা ও ময়লা-আবর্জনামুক্ত করার কাজ শুরু হয়েছে।
সংগঠক ও পরিবেশকর্মীরা জানান, খুলনাকে ‘গ্রীন, ক্লিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে হলে কেবল সরকারি সংস্থা নয়, বরং সাধারণ মানুষ, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এই ধরনের কার্যক্রমে যুক্ত হতে হবে।
তাদের মতে, কেসিসি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই সম্মিলিত প্রচেষ্টা খুলনা নগরীর অন্যান্য ওয়ার্ডের জন্য একটি অনুকরণীয় উদাহরণ ও ইতিবাচক বার্তা তৈরি করেছে।
“খুলনার প্রতিচ্ছবি: আপনার কণ্ঠস্বর”