
খুলনা নগরীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ইজিবাইকে চলাচলের সময় তাঁর গলার ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। শ্বাসরুদ্ধকর এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তরুণী গুরুতর আহত হন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
বর্তমানে নিহত তরুণীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
তথ্য ও ছবি : নুরুল ইসলাম সাগর