দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ (৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার)-এর সাথে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন—
উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাসেম, সভাপতি জাহিদুজ্জামান,
সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম,
সহ-সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন,
এবং সদস্যবৃন্দ মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম, ইসমাইল, ও মোঃ মাহমুদ হোসেন প্রমুখ।
নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, “দিঘলিয়ার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিক সমাজের ভূমিকা অনস্বীকার্য। আমি এখানে এসেছি জনগণের পাশে থেকে কাজ করার জন্য। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে দিঘলিয়াকে একটি উন্নত ও সুশাসিত উপজেলায় পরিণত করা সম্ভব।”
তথ্য ও ছবি: আবিদ আজাদ, দিঘলিয়া, খুলনা।