দৈনিক খুলনাঞ্চল পত্রিকার এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর তারেরপুকুরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কলম সৈনিকদের লেখনীর মাধ্যমে খুলনা অঞ্চলের অন্যায়, অত্যাচার ও অপরাধের চিত্র তুলে ধরে দৈনিক খুলনাঞ্চল গত দশ বছরে মানুষের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দৈনিক খুলনাঞ্চল পরিবারকে অভিনন্দন জানান। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন অতিথিদের স্বাগত জানান। পরে তিনি দৈনিক খুলনাঞ্চলের নির্বাহী সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
বক্তারা বলেন, গত এক দশকে পত্রিকাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মুখপাত্র হয়ে উঠেছে। নানা প্রতিকূলতার মাঝেও পত্রিকাটি অনিয়ম, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ধরে রেখেছে। “মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ”—এই স্লোগানকে ধারণ করে অসঙ্গতি ও অপরাধের পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার সংবাদও তুলে ধরেছে খুলনাঞ্চল। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, বিএফইউজের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোল্লা যরিন আহমেদসহ আরও অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন—
সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাপ্পি, যুবদলের নগর আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, শ্রমিক দলের নগর আহ্বায়ক মুজিবুর রহমান, জাসাস নগর শাখার আব্দুল জলিল, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, বাংলা নিউজ এজেন্সির নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফটোজার্নালিস্ট ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।