খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার শুভেচ্ছা বিনিময়কালে নজরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, খুলনার স্থানীয় সমস্যা এবং তার ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। তিনি এসময় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং সাংবাদিকদের পেশাগত কাজের গুরুত্ব তুলে ধরেন।
'খুলনা গেজেট' পত্রিকার পক্ষ থেকে পত্রিকার সম্পাদকসহ অন্যান্য কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।