খুলনা বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের কথা ও খুলনা গেজেট-এর সাংবাদিক এস এম মমিনুর রহমান মাবিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অসাবধানতাবশত পা ভেঙে যাওয়ার পর তিনি গত এক মাসেরও বেশি সময় ধরে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার বেলা ১১টায় অনলাইন প্রেসক্লাবের সাত সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে সাংবাদিক মাবিয়ার খোঁজখবর নেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহবাজ জামান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন রেজা, মোশাররফ হোসেন, সূব্রত বিকাশ মণ্ডল, পরশ ভূইয়া ও সোনিয়া তালুকদার।
সদস্যরা মাবিয়ার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় মাবিয়ার আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়।