1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার ডাকবাংলা মোড়ে জমে উঠেছে শীতের কাপড়ের বাজার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩৮|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার ডাকবাংলা মোড়ে জমে উঠেছে শীতের কাপড়ের বাজার

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Spread the love

 

শীতের তীব্রতা বাড়ার আগেই জমে উঠেছে খুলনার বিভিন্ন এলাকার শীতকালীন কাপড়ের বাজার। বিশেষ করে, সাশ্রয়ী মূল্যে শীতবস্ত্র কেনার জন্য নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় বাড়ছে নগরীর  কাপড়ের দোকানগুলোতে।

​খুলনার ডাকবাংলা মোড় এখন শীতের কাপড়ের অন্যতম কেন্দ্রবিন্দু। এই মোড়ে অস্থায়ী ও স্থায়ী দোকানগুলোতে বাহারি নকশা ও রঙের শীতবস্ত্রের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

​সন্ধ্যা নামার সাথে সাথেই এই বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। বিক্রেতারা জানান, নতুন কাপড়ের তুলনায় পুরাতন কাপড়ের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় এই বাজারে মানুষের আগ্রহ বেশি। জ্যাকেট, সোয়েটার, শাল, মাফলার থেকে শুরু করে শিশুদের শীতের পোশাক—সবই পাওয়া যাচ্ছে এখানে।

​স্থানীয়রা আশা করছেন, সামনের দিনগুলোতে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে এই বাজার আরও বেশি জমজমাট হয়ে উঠবে।

[ খুলনার প্রতিচ্ছবি: আপনার কন্ঠস্বর]

More News Of This Category
© All rights reserved © 2025