খুলনা শহরের ৫ নম্বর ঘাট এলাকায় অবস্থিত জোড়া শিব মন্দিরটি খুলনা জেলার উল্লেখযোগ্য প্রত্নস্থলগুলোর অন্যতম। ধারণা করা হয়, মন্দিরটির বয়স ৩০০ বছরেরও বেশি, যা খুলনার প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করছে।
জানা যায়, ১১১০ বঙ্গাব্দে (অর্থাৎ ১৭০৩ খ্রিষ্টাব্দের আশেপাশে) স্থানীয় জমিদার কৃষ্ণ রামবসু এই ঐতিহ্যবাহী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি শহরের ৫ নম্বর ঘাট এলাকার ঐতিহ্যবাহী প্রত্নস্থল হিসেবে পরিচিত।
স্থানীয়দের বিশ্বাস, মন্দিরসংলগ্ন বিশাল একটি জোড়া বটগাছটির বয়সও প্রায় ৫০০ বছর। এই জোড়া বটগাছটি এ এলাকার ঐতিহ্য ও প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে এখনও টিকে আছে।
জোড়া শিব মন্দিরটি খুলনার প্রাচীন স্থাপত্যশৈলী এবং ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে আছে। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এটি স্থানীয় ও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান।
[ খুলনার প্রতিচ্ছবি: আপনার কন্ঠস্বর]