খুলনা-২ (খুলনা সদর ও সোনাডাঙ্গা আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে তার শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় তিনি গতকাল শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কার্যালয়ে গিয়ে পত্রিকার সাংবাদিক ও কলাকৌশলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এই শুভেচ্ছা বিনিময়কালে নজরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, স্থানীয় উন্নয়নমূলক সমস্যা এবং তার নির্বাচনী অঙ্গীকার নিয়ে আলোচনা করেন। তিনি এসময় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনমত গঠনে স্থানীয় গণমাধ্যম, বিশেষ করে 'দৈনিক পূর্বাঞ্চল'-এর ভূমিকার প্রশংসা করেন।
'দৈনিক পূর্বাঞ্চল'-এর পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ও অন্যান্য কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নির্বাচনী সাফল্যের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।