খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা পুলিশ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সাড়ে তিন লাখ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মিথুনকে গ্রেফতার করেছে।
১৭ নভেম্বর সকালে থানার একটি টিম মিরেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত মিথুন—পিতা ইকতার শেখ, সাং মিরেরডাঙ্গা, খানজাহান আলী থানাধীন এলাকার বাসিন্দা।
তার বিরুদ্ধে সিআর নং–১৬/২১ মামলায় আদালত ছয় মাসের কারাদণ্ড এবং ৩,৫০,০০০ টাকা জরিমানা করেন।
গ্রেফতারের পর মিথুনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।