দীর্ঘ ১৫ বছরের পথচলার মাইলফলক উদযাপন করল খুলনার স্কুল বন্ধুদের সংগঠন 'খুলনা ব্যাচ ১৯৯৩'। 'পথ চলার ১৫ বছর' শিরোনামে এই সফল আয়োজনটি সম্প্রতি অনুষ্ঠিত হয়, যেখানে বন্ধুরা স্মৃতিচারণে মেতে ওঠেন।
অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে ডা: তাপস (অ্যাডমিন), কর্নেল, ওয়াছিক, রুমা, রিতা এবং সুজলসহ অন্যান্য বন্ধুদের সুন্দর ও সফল আয়োজন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ব্যাচ ১৯৯৩-এর এই বন্ধুরা ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের বন্ধুত্বের বন্ধন বজায় রেখে পথ চলেছে। এই মিলনমেলা প্রমাণ করে যে, স্কুলজীবনের বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়। আগত বন্ধুরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনগুলোতেও এই সম্পর্ক ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনার প্রতিচ্ছবি: আপনার কন্ঠস্বর