1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দেড় বছর বন্ধুত্ব, দেড় মাস প্রেম, তারপর বিয়ে - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:৫৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

দেড় বছর বন্ধুত্ব, দেড় মাস প্রেম, তারপর বিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
Spread the love

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, দেড় বছর আগে মম ও রাফায়েলের পরিচয় হয়। এই দীর্ঘ সময়ে তারা একসঙ্গে বিভিন্ন কাজ ও ভ্রমণে অংশ নিয়ে একে অপরকে কাছ থেকে জানার সুযোগ পান। প্রায় দেড় মাস আগে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারের পরামর্শে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

স্বামী রাফায়েল সম্পর্কে বলতে গিয়ে মম জানান,
“রাফায়েলের সততাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। সে খুব স্ট্রেট-ফরোয়ার্ড— কথায় কোনো রাখঢাক নেই। আর পরিকল্পনায় তার স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে।”

২০১৫ সাল থেকে মিডিয়ায় নিয়মিত কাজ করছেন মাইমুনা মম। অভিনয়ে আসার আগে তিনি ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল ‘আজব কারখানা’, আর মুক্তির দিক থেকে প্রথম ছবি ‘কাগজ’। বর্তমানে দেশের দুইটি টেলিভিশন চ্যানেলে তার তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।

অন্যদিকে রাফায়েল আহসান পরিচালনায় নাম লেখান ২০১৪ সালের সিনেমা ‘নয়ছয়’ দিয়ে। সাম্প্রতিক সময়ে তিনি প্রযোজনায় ব্যস্ত। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’—এর প্রযোজনায় যুক্ত ছিলেন তিনি।

শান্ত ও সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবনের পথচলা শুরু করলেন মম–রাফায়েল দম্পতি।

More News Of This Category
© All rights reserved © 2025