1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে ফেলে পালালেন বাবা-মা - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:০৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে ফেলে পালালেন বাবা-মা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদয়বিদারক একটি ঘটনা ঘটেছে। জন্মের মাত্র কয়েক ঘণ্টা পরই মা–বাবা নিজেদের নবজাতক কন্যাশিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন। গতকাল বিকেলে জন্ম নেওয়া এই রাজকন্যাকে আজ সকালেই একা রেখে চলে যান তার জন্মদাতা বাবা-মা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা বাগেরহাটের ফকিরহাট এলাকার বাসিন্দা। তবে কী কারণে তারা নবজাতককে ফেলে রেখে গেছেন—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালের নার্সরা সকালবেলা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে দেখতে পান, শিশুটির মা-বাবা কেউই হাসপাতালে নেই।

বর্তমানে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বহু মানুষ শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করছেন এবং অনেকেই তাকে দত্তক নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

মানবিক একটি আবেদন হলো—এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ যেন নিরাপদ হাতে যায় এবং তার অধিকার যেন যথাযথভাবে সংরক্ষিত হয়।

More News Of This Category
© All rights reserved © 2025