1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পথের বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি রুহুল কুদ্দুস লস্কর, সম্পাদক মফিজুর রহমান নির্বাচিত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

পথের বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি রুহুল কুদ্দুস লস্কর, সম্পাদক মফিজুর রহমান নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনার ফুলতলার ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সোমবার (২৪ নভেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকের মো. রুহুল কুদ্দুস লস্কর ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের হুমায়ুন কবির পেয়েছেন ১০৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীকের মো. মফিজুর রহমান ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গরুরগাড়ি প্রতীকের সোহেল ফরাজি।

অন্যান্য নির্বাচিতরা:

সহ-সভাপতি:

শরিফুল ইসলাম, . মকবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক: মো. রাজা গাজী, মো. কুদ্দুস ফরাজি, সাংগঠনিক সম্পাদক: মোরগ প্রতীক – মো. রানা আকুঞ্জি, কোষাধ্যক্ষ: হাতপাখা প্রতীক – মো. জসিম সরদার, প্রচার সম্পাদক: গাভী প্রতীক – মো. নাঈম।

সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:

মো. রায়হান শেখ, আবু সাঈদ শেখ, মো. রানা ও মো. ফেরদৌস মিনা।

সমিতির মোট ২৬৩ ভোটারের মধ্যে ২৬১ জন ভোট দেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান—সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষভাবে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. মামুন মোরশেদ, মো. জাহাঙ্গীর হোসেন খোকা ও বোরহান সরদার।

More News Of This Category
© All rights reserved © 2025