খুলনার ফুলতলার ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সোমবার (২৪ নভেম্বর) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকের মো. রুহুল কুদ্দুস লস্কর ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের হুমায়ুন কবির পেয়েছেন ১০৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীকের মো. মফিজুর রহমান ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গরুরগাড়ি প্রতীকের সোহেল ফরাজি।
অন্যান্য নির্বাচিতরা:
সহ-সভাপতি:
শরিফুল ইসলাম, . মকবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক: মো. রাজা গাজী, মো. কুদ্দুস ফরাজি, সাংগঠনিক সম্পাদক: মোরগ প্রতীক – মো. রানা আকুঞ্জি, কোষাধ্যক্ষ: হাতপাখা প্রতীক – মো. জসিম সরদার, প্রচার সম্পাদক: গাভী প্রতীক – মো. নাঈম।
সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
মো. রায়হান শেখ, আবু সাঈদ শেখ, মো. রানা ও মো. ফেরদৌস মিনা।
সমিতির মোট ২৬৩ ভোটারের মধ্যে ২৬১ জন ভোট দেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান—সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষভাবে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. মামুন মোরশেদ, মো. জাহাঙ্গীর হোসেন খোকা ও বোরহান সরদার।