বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাঁরা ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত বন্ধন শক্তিশালী করার আশা ব্যক্ত করেন।
এ সময় পাকিস্তানের হাইকমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন—
ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী, প্রতিরক্ষা উপদেষ্টা ও মিস্টার কামরান ধানগাল।
তথ্য ও ছবি : বাংলাদেশ বিমান বাহিনী