1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডুমুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত - khulnarprotichchobi
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১:২০|
শিরোনামঃ
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনার দিঘলিয়ায় ২ দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ শেষ, শিগগিরই জরিপ শুরু খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা।

ডুমুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
Spread the love

 

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আলোচনায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন—

ভেটেরিনারি সার্জন ডা. আবু সাঈদ সুমন

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রানী রায়

কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন

শ্যামলী কবিরাজ, ম্যাগি মল্লিক, মফিজুল ইসলাম, শেখ কামরুল ইসলাম

খামারি হাসনা হেনা, শিবানী মন্ডল, মোনাজাত জোয়ারদার, শেখ নজরুল ইসলাম, আব্দুস সাত্তার প্রমুখ

এছাড়া প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য প্রথমবারের মতো পাঁচ ক্যাটাগরিতে ১২ জনকে পদক প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য—প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদনে মানুষকে সচেতন করা। তিনি আরও বলেন, “মানুষ ভেবেছিল ঘাস লাগানো কষ্টকর; এখন অল্প জমিতে আধুনিক প্রযুক্তিতে বেশি ঘাস চাষ সম্ভব।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা চঞ্চল কুমার মণ্ডল।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়। পরে অতিথিরা ৩০টি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

More News Of This Category
© All rights reserved © 2025