
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত ০১ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কা (MINUSCA)–তে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যানএসএফসি–১০ গর্বের সঙ্গে এ প্যারেডে অংশগ্রহণ করে।
প্যারেডে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৯ জন শান্তিরক্ষী অংশ নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে অসাধারণ কুচকাওয়াজ প্রদর্শন করেন। তাদের উচ্চমানের প্যারেড অনুষ্ঠানস্থলে উপস্থিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতিসহ সকল অতিথির ব্যাপক প্রশংসা কুড়ায়।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু শান্তিরক্ষা কার্যক্রমেই নয়, বরং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ৮,০০০টি কমব্যাট ইউনিফর্ম সরবরাহ করেছে। এর মধ্যে ৩,০০০টি ইউনিফর্ম জাতীয় দিবসের প্যারেডে ব্যবহৃত হয়। পাশাপাশি আরও ১৭,০০০ ইউনিফর্ম সরবরাহের প্রক্রিয়া চলছে।
বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নিম্নোক্ত ৫টি কন্টিনজেন্ট মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে—