“অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর, খুলনার উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, এনজিও প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন—একটি পূর্ণাঙ্গ ও মানবিক সমাজ গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, চলাচল সুবিধা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। সমাজের প্রতিটি স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও অবদানের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
দিবসটি ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।