1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা  - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:১৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপী কিশোর রায় খালিশপুর থানাধীন চিত্রালী কাঁচা বাজার এলাকায় ‘বাসা বাড়ির নিরাপত্তা ’ শীর্ষক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।

ভিডিওটিতে বাসা বাড়ির নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে-যেমন:

– বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখার পরামর্শ।
– বাড়ির প্রাচীরের উপযুক্ত উচ্চতা নির্ধারণ, প্রাচীরের উপরে কাটাতার দেওয়া।
– চাবি হারিয়ে গেলে নতুন তালা ক্রয়।
– বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা,
– রাতের বেলায় বাড়ির প্রবেশদ্বার ও আশপাশে পর্যাপ্ত আলোকসজ্জা বা লাইট জ্বালিয়ে রাখার গুরুত্ব,
– দূরে অবস্থানকালে প্রতিবেশিদের জানিয়ে যাওয়া।

কেএমপি আশা করছে, ভিডিওটির বার্তাগুলো নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

More News Of This Category
© All rights reserved © 2025