1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে - khulnarprotichchobi
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:১৩|
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, পথচারী নারী গুরুতর আহত খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার নিরালার ভাড়া বাসায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার উন্নত ও সমন্বিত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।

তিনি জানান, কাতার সরকার পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালের সঙ্গে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।

ডা. জাহিদ বলেন,
“আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী। তিনি সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরবেন। লন্ডনে যাত্রাপথে তার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, যাতে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতে কোনো প্রতিবন্ধকতা না থাকে।” আজ মধ্যরাতে অথবা ভোরে তাকে নেয়া হতে পারে বলে জানান ডা. জাহিদ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুপারিশ করে।

More News Of This Category
© All rights reserved © 2025