খুলনার রূপসা উপজেলায় শিয়ালী পুলিশ ক্যাম্পে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল। নিহতের নাম ফেরদৌস হোসেন (২৭)। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পুলিশ সদস্য নম্বর কং/আমার ১১৬৪।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে কনস্টেবল ফেরদৌসকে ক্যাম্পে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতের দিকে অনুসন্ধান চালিয়ে ক্যাম্পের বাথরুমের ভেতর সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, “মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”
পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।