1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
হাজার কোটি টাকা ব্যয় করলেও মেরামত হচ্ছে না হাদিস পার্কের কৃত্রিম পাহাড়" নাগরিকদের আক্ষেপ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৫৪|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

হাজার কোটি টাকা ব্যয় করলেও মেরামত হচ্ছে না হাদিস পার্কের কৃত্রিম পাহাড়” নাগরিকদের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

খুলনা নগরবাসীর বিনোদন এবং শিশুদের প্রকৃতির ছোঁয়ার একমাত্র কেন্দ্র শহীদ হাদিস পার্ক বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পার্কের অভ্যন্তরে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দ্রুত সংস্কার এবং পরিবেশ সংরক্ষণে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।

পার্কের একপাশে অবস্থিত কৃত্রিম পাহাড়টি  যা সাবেক মেয়র তৈয়েবুর রহমানের সময়কালে নির্মিত, দীর্ঘদিন ধরে কোনো সংস্কারের ছোঁয়া না পাওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
​পাহাড়টির সুউচ্চ টুমটি বর্তমানে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। পার্কের পরিবেশ সংরক্ষণের বিষয়েও নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। পার্কের বেশ কিছু সুন্দর গাছ কেটে ফেলার দৃশ্য চোখে পড়েছে।
​ জানা যায়, পাখিদের বিষ্ঠার কারণে কৃত্রিম পাহাড়ের পাশের গাছগুলো কাটা হচ্ছে।
​
সামাজিক যোগাযোগ মাধ্যমে মো. মাহমুদুল আলম পরশ নামে এক নাগরিক আক্ষেপ জানিয়ে লেখেন “হাজার কোটি টাকা ব্যয় করলেও মেরামত হচ্ছে না কৃত্রিম পাহাড়”

সাধারণ নাগরিকরা মনে করেন, নগর সংস্কারে কেসিসি’র ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। এই অবস্থায় শিশুদের খেলাধুলার কেন্দ্রবিন্দুতে থাকা এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি মেরামত করা অত্যাবশ্যক।
​

More News Of This Category
© All rights reserved © 2025