1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
৭০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডা. গাজী মিজানুর রহমান - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:২৫|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

৭০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডা. গাজী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক ডা. গাজী মিজানুর রহমান -এর ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। তার দীর্ঘ কর্মময় ও বর্ণাঢ্য জীবনে পদার্পণের এই দিনে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। রবিবার গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে জন্মদিনের মূল আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। পরিবারের সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। কেক কাটা এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

​ডা. গাজী মিজানুর রহমান শুধু একজন সফল চিকিৎসকই নন, তিনি একজন সংগীত শিল্পী হিসেবেও ব্যাপক সমাদৃত। তার গাওয়া গানগুলোর মধ্যে “খই ভাজে তালতো ভাই” অত্যন্ত জনপ্রিয়।

​চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের জীবন বাঁচানো এবং শিল্পের মাধ্যমে মন জয় করার এই বিরল গুণী ব্যক্তিত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সকলে।

More News Of This Category
© All rights reserved © 2025