1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা মহানগরীতে ড্রেনেজ সংস্কার কাজে ধীরগতি— নগরবাসীর ক্ষোভ - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৭|
শিরোনামঃ
দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

খুলনা মহানগরীতে ড্রেনেজ সংস্কার কাজে ধীরগতি— নগরবাসীর ক্ষোভ

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
Spread the love

খুলনা মহানগরীর বিভিন্ন প্রধান সড়কে ওয়াসার পয়ন্নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চললেও কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। খোঁড়াখুঁড়ি করে রাখা অধিকাংশ রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে দুর্ভোগ।

রাস্তা বন্ধ করে চলছে সংস্কার কাজ, যার কারণে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সসমূহ সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না। অনেক ক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে সময় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি লাগছে। এতে জরুরি সেবা ব্যবস্থা কার্যত বাধাগ্রস্ত হয়ে পড়েছে।

সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, অফিসপাড়ার কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণ প্রতিদিনই দীর্ঘ যানজট ও চলাচল অনুপযোগী রাস্তার কারণে চরম বিড়ম্বনায় পড়ছেন। বৃষ্টির সময় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে— রাস্তার উপরে পানি জমে তৈরি হচ্ছে বড় বড় গর্ত, যেগুলো যানবাহন চলাচলের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

নগরবাসীর অভিযোগ, কাজ দ্রুত শেষ করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে উন্নয়ন কাজের সুফল পাওয়ার আগেই দুর্ভোগে নাজেহাল হচ্ছেন তারা। দ্রুত কাজ সম্পন্ন করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিকরা।

More News Of This Category
© All rights reserved © 2025