প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ণ
খুলনা প্রেসক্লাবে রোটারি ক্লাবের তিন দিনব্যাপী পিঠা, পাট ও বস্ত্র মেলার উদ্বোধন
স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্যবাহী পিঠাশিল্প এবং দেশীয় পাট ও বস্ত্রশিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে তিন দিনব্যাপী 'পিঠা, পাট ও বস্ত্র মেলা' শুরু হয়েছে। রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন খুলনা এবং রোটারেক্ট ক্লাব অফ মেট্রোপলিটন খুলনার যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রোটারি লিডার রোটাঃ সৈয়দ আবু সইদ। এই মেলার মাধ্যমে ঐতিহ্যবাহী বাঙালি পিঠা, দেশীয় বস্ত্র এবং পাটের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এই উদ্যোগটি ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজক কমিটি জানিয়েছে, তিন দিনব্যাপী এই মেলা নগরবাসীর জন্য উন্মুক্ত থাকবে এবং তারা দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫