1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডুমুরিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৪০|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

ডুমুরিয়া উপজেলায় মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতিসৌধ বিজয় স্তম্ভে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং স্কাউট দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, প্রকৌশলী মোঃ দারুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাষীশ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা এবং বীর শহীদদের যথাযথ সম্মান জানাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দিনব্যাপী সকল কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ৩০ লাখ শহীদের আত্মদান, দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও ত্যাগ এবং কোটি বাঙালির সাহসিকতায় অর্জিত এই বিজয় জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

ডুমুরিয়ায় মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

More News Of This Category
© All rights reserved © 2025