মহান বিজয় দিবস ২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষে খুলনা জেলার রূপসা কলেজ কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি পালন করেছে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকালে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীনের সমাধিতে কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত Morning বিশেষ দোয়া করা হয়।
পরবর্তীতে ছাত্র ও শিক্ষকদের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির সবশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনটির পরিসমাপ্তি ঘটে।