1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মহান বিজয় দিবসে খুলনা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা - khulnarprotichchobi
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১১:৪৮|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

মহান বিজয় দিবসে খুলনা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বাঙালি জাতির গৌরবময় ৫৫তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। বিজয় দিবস শুধু আনন্দ ও উদযাপনের দিন নয়; এটি ত্যাগ, সংগ্রাম, জাতীয় চেতনা এবং বীর শহীদদের অমর আত্মত্যাগের স্মারক।

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটির সূচনালগ্নে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা পুলিশের পুরাতন পুলিশ লাইনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব রেজাউল হক, পিপিএম এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানের শেষ পর্বে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা পুলিশ মহান বিজয় দিবসে বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জনগণের সেবায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

More News Of This Category
© All rights reserved © 2025