1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কেএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা’র সঙ্গে খুলনাস্থ গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  দুপুর ২টা ৩০ মিনিটে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা খুলনা মহানগরীর চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগরবাসীর বিভিন্ন ভোগান্তির বিষয় তুলে ধরেন। গণমাধ্যমকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন নবনিযুক্ত পুলিশ কমিশনার। এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, পুলিশের কার্যক্রম ও সেবার তথ্য সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ও যথাযথভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের গঠনমূলক মতামত ও পর্যবেক্ষণ পুলিশকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনবান্ধবভাবে কাজ করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইনানুগ সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে গণমাধ্যম ও পুলিশের মধ্যে সমন্বিত সহযোগিতা একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

এছাড়া খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

তথ্য ও ছবি : কেএমপি

More News Of This Category
© All rights reserved © 2025