
খুলনা মুক্ত দিবস উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মোঃ নূরুল হুদা, মুক্তিযুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, আহ্বায়ক, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী, মুক্তিযুদ্ধকালীন উপ-অধিনায়ক, বাংলাদেশ লিবারেশন ফোর্স এবং বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) শেখ জামশেদ হোসেন, ৯নং সেক্টর হেডকোয়ার্টার।
সমাবেশে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যবৃন্দসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং খুলনা মহানগরের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।