1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (বীর উত্তম) আর নেই - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:১২|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (বীর উত্তম) আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম (অবসরপ্রাপ্ত) আর নেই।
তিনি আজ শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মুক্তিযুদ্ধ চলাকালে এ কে খন্দকার মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর সাহসী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও অসামান্য অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এবং বাহিনীর আধুনিকায়ন ও পেশাগত উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জাতির এই সূর্যসন্তানের মৃত্যুতে মুক্তিযুদ্ধের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান হলো। তাঁর প্রয়াণে দেশ একজন বীর সেনানী ও আদর্শ নেতৃত্বকে হারালো।
এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (বীর উত্তম)-এর ইন্তেকালে রাষ্ট্র, সশস্ত্র বাহিনী এবং সর্বস্তরের জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

More News Of This Category
© All rights reserved © 2025