1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় দর্শকদের সঙ্গে ‘খিলাড়ি’ সিনেমা উপভোগ করলেন চিত্রনায়িকা জারা জামান - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:১৪|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় দর্শকদের সঙ্গে ‘খিলাড়ি’ সিনেমা উপভোগ করলেন চিত্রনায়িকা জারা জামান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

রবিবার বিকেলে খুলনার চিত্রালী সিনেমা হলে দর্শকদের সঙ্গে এক বিশেষ মুহূর্ত কাটালেন চিত্রনায়িকা জারা জামান। বিকেল ৪টার শোতে তিনি নিজ অভিনীত চলচ্চিত্র ‘খিলাড়ি’ একসঙ্গে উপভোগ করেন দর্শকদের সাথে।
খালিশপুরে অবস্থিত ঐতিহ্যবাহী চিত্রালী সিনেমা হলে আয়োজিত এ আয়োজনে খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রালী সিনেমা হলের কর্ণধার ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তপু খান।
সিনেমা প্রদর্শন শেষে দর্শকরা ‘খিলাড়ি’ চলচ্চিত্রটির গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে খুলনার সন্তান জারা জামানের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা। অনেকেই তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
দর্শকদের এমন আন্তরিক সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চিত্রনায়িকা জারা জামান। তিনি খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিজের শহরে দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখা তার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।
অনুষ্ঠানটি খুলনার চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়।

More News Of This Category
© All rights reserved © 2025