1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা নৌ অঞ্চলের প্রধানের সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:২১|
শিরোনামঃ
দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

খুলনা নৌ অঞ্চলের প্রধানের সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল একে এম জাকির হোসেন (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় কেএমপি কমিশনার বানৌজা তিতুমীরে পৌঁছালে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে খুলনা নৌ অঞ্চলের প্রধানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়। এ সময় ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নৌবাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
সৌজন্য সাক্ষাৎ শেষে কেএমপি কমিশনার বানৌজা তিতুমীরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ উপলক্ষে খুলনা নৌ অঞ্চলের প্রধান কেএমপি কমিশনারকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় খুলনা নৌ অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025