1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
এক প্রজন্মের স্মৃতি ও এক সভ্যতার নিদর্শন: বাগেরহাটের প্রাচীন জমিদার বাড়ি - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৮|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

এক প্রজন্মের স্মৃতি ও এক সভ্যতার নিদর্শন: বাগেরহাটের প্রাচীন জমিদার বাড়ি

এস, এম আরাফাত আলী
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি স্থানীয়দের কাছে কেবল একটি বাড়ি নয়, এটি এক প্রজন্মের স্মৃতি ও এক সভ্যতার নিদর্শন। প্রায় আড়াইশ’ বছর আগে তৈরি এই বাড়িটি আজও তার ঐতিহ্য ও সৌন্দর্য বজায় রেখেছে, যদিও কিছু অংশ ক্ষয়ে পড়ছে।

বাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হলো পাঁচ বিঘা জমির ওপর অবস্থিত পুকুরটি, যার নাম দেওয়া হয়েছে ‘নীল সরোবর’। স্থানীয় বাসিন্দা অমিত মন্ডল জানান, জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ তার স্ত্রী নীলার জন্য এই পুকুরটি কাটান। তার ভালোবাসার এই নিদর্শন আজও এলাকার মানুষের কাছে প্রেমের একটি প্রতীক। পুকুরটির পাশে বসে রয়েছে পানহাট বাজার, যা বকুল ও বটগাছে ঘেরা।

১০ একর জমির ওপর রয়েছে এই বাড়ির তিনটি ভবন। প্রবেশ পথ দিয়ে প্রথমে চোখে পড়ে কারুকার্য খচিত দোতলা বিশিষ্ট কাছারি ভবন। এখন এখানে আর কেউ বসবাস করে না, দখল করে আছে কিছু আগাছা। কাছারির পাশে লাগোয়া আরেকটি একতলা ভবনে বসবাস করছেন জমিদারের চতুর্থ পুরুষ মিলন ঘোষ এবং তার পরিবার। এই একতলা ভবনের পেছনে রয়েছে দোতলা বিশিষ্ট আরও একটি ভবন, যেখানে থাকতেন জমিদার। এখন এখানে বসবাস করেন একজন সেবক।

জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ ছিলেন একজন জনহিতৈষী ব্যক্তি। এলাকার বাসিন্দা ললিতা মিত্র জানান, তিনি শুধু নিজের পরিবারকেই ভালোবাসতেন না, তার এলাকার প্রজা ও কর্মকর্তা-কর্মচারীদের ভালোবাসতেন। তাই তিনি বাড়ির পাশেই কর্মচারীদের নামে অনেক সম্পদ লিখে দিয়েছিলেন। ফলে একটির নাম হয়েছে ঝাড়ুদার পাড়া। তিনি শুধু কর্মকর্তা নন, দরিদ্র মানুষের জন্য চিকিৎসা কেন্দ্র তৈরি করেছিলেন। এই কেন্দ্রে এখন ইউনিয়ন উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

১৯৫২ সালে জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ এই দেশ ত্যাগ করে যাওয়ার সময় ‘লক্ষ্মী নারায়ণ’ দেবতার নামে তার সমস্ত সম্পদ দেবোত্তর করে যান। এই সম্পদের মধ্যে রয়েছে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট, রামপাল, মংলা, ডুমুরিয়া, কয়রা, বাটিয়া ঘাট অঞ্চলগুলোর জমি। এখন এই বাড়িতে বসবাস করছেন ৮০ বছর বয়সী পুরোহিত রবীন ভট্টাচার্য্য এবং তার পরিবার-পরিজন। তিনি জানান, দুই ছেলেসহ এখানে তারা সবাই বসবাস করেন। এই জমি জমিদার তাদের দিয়েছেন।

জমিদারের চতুর্থ পুরুষ মিলন ঘোষ জানান, একাধিকবার বাড়িটি সংস্কার করা হয়েছে। কিন্তু বাড়িটির মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলায় রক্ষনাবেক্ষণ করা যাচ্ছে না। এই ঐতিহ্যবাহী স্থাপনাটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে উঠেছে।

বাগেরহাট থেকে এই জমিদার বাড়ি আসতে বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মোড়ে নামতে হবে। এরপর টাউন নওয়াপাড়া থেকে কাঁটাখালী যেতে আমতলা বাজারের উত্তর পাশে অবস্থিত জমিদার বাড়ি। বাস যাতায়াত করলে খরচ হবে ৩৫ টাকা।

More News Of This Category
© All rights reserved © 2025