
ফুটবল প্রেমীদের জন্য খুলনায় একটি নতুন আকর্ষণ হিসেবে উদ্বোধিত হয়েছে ‘রেট্রোফিনো’ জার্সি শোরুম। গত ১৯ ডিসেম্বর শহরের প্রাণকেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডে, খাবা হলের উত্তর পাশে এই শোরুমটির উদ্বোধন করা হয়। শোরুমটি উদ্বোধনের সাথে সাথেই শহরের ফুটবল প্রেমীদের কাছে একটি নতুন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
রেট্রোফিনো শোরুমে বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাব এবং দেশগুলোর এ-গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি পাওয়া যাবে। শোরুমটি শুধু খেলোয়াড়দের জন্যই নয়, ফ্যানদের জন্যও নির্দিষ্ট করে তৈরি করা হয়েছে। এখানে বিশ্বের বিখ্যাত ফুটবল ক্লাব এবং দেশগুলোর বর্তমান মৌসুমের জার্সি এছাড়াও রয়েছে পুরনো সময়ের ক্লাসিক রেট্রো জার্সিগুলোর একটি সমৃদ্ধ সংগ্রহ।
শোরুমটির উদ্যোক্তা জানান, তার লক্ষ্য হলো খুলনার ফুটবল প্রেমীদের কাছে উচ্চমানের জার্সি সহজলভ্য করে তোলা। তিনি আশা করছেন, এই শোরুমটি শহরের ফুটবল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি প্রেরণার উৎস হয়ে উঠবে।
রেট্রোফিনো জার্সি শোরুমের উদ্বোধন ফুটবল প্রেমীদের কাছে একটি বড় খবর হিসেবে গৃহীত হয়েছে। শোরুমটি দেখতে আসা এক ফুটবল প্রেমী বলেন, “এখন আর ঢাকায় যেতে হবে না জার্সি কিনতে। খুলনায় এক জায়গায় এক শোরুমেই সব কিছু পাওয়া যাবে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর।”
শোরুমটির উদ্যোক্তা আরও জানান, যারা শারীরিকভাবে শোরুমে আসতে পারবেন না, তাদের জন্য রয়েছে অনলাইনে অর্ডার করার সুযোগ। তারা শোরুমের ফেইসবুক পেইজ থেকে সহজেই পছন্দের জার্সি অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি পেতে পারবেন।