1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রূপসায় অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ব্যারিস্টার নঈম আহম্মেদের গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:২১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

রূপসায় অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ব্যারিস্টার নঈম আহম্মেদের গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া নিবাসী মরহুম শেখ আব্দুর রাজ্জাকের ছেলে, বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার এসএম আবু নঈম আহম্মেদ রিপন (৫৪) গত ২২ ডিসেম্বর রাতে ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়ে স্কোয়াড্রন লিডার পদে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন আইসিএবিতে প্রাক্তন সিনিয়র উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জজ কোর্ট ও সুপ্রিম কোর্টে একজন অভিজ্ঞ অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৩ ডিসেম্বর বিকেলে মরহুমের মরদেহ নিজ বাসভবনে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় খুলনা নৌবাহিনীর অনারারি সাব-লেফটেন্যান্ট রেজাউল ইসলামের নেতৃত্বে নৌবাহিনীর পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে মাগরিব নামাজের পর কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা হাফেজ ইমদাদুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ, খুলনা বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ), মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী, ব্যারিস্টার গোলাম মোস্তফা, মরহুমের ভাই ডা. শেখ আব্দুল মোমেন আহমেদ (দিনার), ক্যাপ্টেন শেখ আবুল মাসুম (মিনার), কর্নেল এসএম এহসান (মিল্টন), শেখ আবু সুফিয়ান রুবেলসহ রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, বিএনপি নেতা খান আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে তাঁর পিতার পাশে দাফন করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025