1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা রাইটার্স ক্লাব নির্বাচন ২০২৬ : সভাপতি বেনজির আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক ডি. কে. মণ্ডল - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৭|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

খুলনা রাইটার্স ক্লাব নির্বাচন ২০২৬ : সভাপতি বেনজির আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক ডি. কে. মণ্ডল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা রাইটার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সংগঠনের ১০৭/২ খানজাহান আলী রোডস্থ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সংগঠনের সদস্য ভোটাররা গোপন ব্যালটের পাশাপাশি খুলনা রাইটার্স ক্লাবের প্রচলিত নিয়ম অনুযায়ী মোবাইল ফোন কল ও এসএমএসের মাধ্যমেও ভোটাধিকার প্রয়োগ করেন।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ৮টি পদে একজন করে মনোনয়নপত্র দাখিল হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকায় ওই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের মাধ্যমে ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন—
সভাপতি: বেনজির আহমদ জুয়েল
সহ-সভাপতি: সিকানদার কবীর
সাধারণ সম্পাদক: ডি. কে. মণ্ডল
সহ-সাধারণ সম্পাদক: এস. এম. মাসুম বিল্লাহ
কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক: অরবিন্দ মৃধা
প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মো. রাজু শেখ
নির্বাহী সদস্য: শ্রী গৌরদাস বিশ্বাস
নির্বাহী সদস্য: খন্দকার নজরুল ইসলাম
নির্বাহী সদস্যের একটি পদ শূন্য থাকায় পরবর্তী সভায় নির্বাচন বা সিলেকশনের মাধ্যমে পদটি পূরণের পরামর্শ দেওয়া হয়।
নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমদ আলী খান। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য এস. এম. আথার আলী এবং মাসুদুর রহমান রঞ্জু।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাহিত্যচর্চা ও লেখকদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025