1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
শীতার্ত মানুষের পাশে বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন: পাইকগাছায় ২ হাজার কম্বল বিতরণ - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:০৪|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত। খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

শীতার্ত মানুষের পাশে বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন: পাইকগাছায় ২ হাজার কম্বল বিতরণ

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

দক্ষিণ খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার কবলে পড়া অসহায় মানুষের মাঝে উষ্ণতার পরশ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম-সম্পাদক আনোয়ার আলদীন। শনিবার উপজেলার কপিলমুনি শ্রীরামপুর এলাকার জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই সহস্রাধিক দুস্থ ও শীতার্ত মানুষের হাতে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অন্তত ১০টি গ্রামের প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। নতুন ও মানসম্মত এই কম্বল হাতে পেয়ে শীতে কাবু দরিদ্র মানুষগুলোর মুখে হাসির রেখা ফুটে উঠতে দেখা যায়।

সহায়তা বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার আলদীন এই অঞ্চলের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শীত কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো এই এলাকার মানুষের পাশে থাকা তাঁর একটি নৈতিক দায়িত্ব। কেবল বস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং স্থানীয় রাস্তাঘাটের উন্নয়নসহ মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির অভাব দূর করতে বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গভীর নলকূপ স্থাপনের বিষয়টিও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র মানুষের শীতের কষ্ট দূর করা সম্ভব এবং আগামীতেও এই জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি কেবল একটি ত্রাণ বিতরণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সেখানে রাজনৈতিক ও সামাজিক নেতাদের সরব উপস্থিতি ছিল। কম্বল বিতরণকালে আনোয়ার আলদীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং একইসঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শীতে জর্জরিত মানুষের এই দুঃসময়ে এমন উদ্যোগ স্থানীয় সুধীমহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

এই মানবিক আয়োজনে আনোয়ার আলদীনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক এবং কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আনারুল ইসলাম। এছাড়া ছাত্রদল নেতা সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। মানবিক এই কার্যক্রম পাইকগাছার সুবিধাবঞ্চিত মানুষের শীতের তীব্রতা মোকাবিলায় এক বড় ধরণের স্বস্তি এনে দিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025