খুলনা সিটি করপোরেশন (কেসিসি)’র উদ্যোগে প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সকালে কেসিসি’র পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন কেসিসি’র ৩০ নম্বর ওয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার সফিকুল হাসান দিদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানজিদা খান শ্রাবনী (অফিস ইনচার্জ), অর্পা সাহা (REcNU ম্যানেজার ও ভিজুয়াল জার্নালিস্ট – ফলোআপ নিউজ) এবং ফাতেমা খাতুন (REcNU শিক্ষিকা)।
কর্মসূচিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষকবৃন্দ, শিশুদের অভিভাবক এবং উপকারভোগী শিশুরাও অংশগ্রহণ করেন। শীতবস্ত্র পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। কেসিসি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।